• Home  
  • আগামীকাল দেশব্যাপী ধর্মঘট ! প্রভাব পড়বে জনজীবনে
- দেশ - রোজকেরে খবর

আগামীকাল দেশব্যাপী ধর্মঘট ! প্রভাব পড়বে জনজীবনে

The Calcutta Mirror Desk :  কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনগুলি। এই ধর্মঘটের জেরে ব্যাঙ্কিং, পরিবহণ পরিষেবা এবং কিছু সরকারি দফতরের কাজকর্ম প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা। দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ প্ল্যাটফর্মের দাবি, প্রায় ৩০ কোটি শ্রমিক এই ধর্মঘটে অংশগ্রহণ করবেন। অল ইন্ডিয়া ট্রেড […]

The Calcutta Mirror Desk : 

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনগুলি। এই ধর্মঘটের জেরে ব্যাঙ্কিং, পরিবহণ পরিষেবা এবং কিছু সরকারি দফতরের কাজকর্ম প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা। দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ প্ল্যাটফর্মের দাবি, প্রায় ৩০ কোটি শ্রমিক এই ধর্মঘটে অংশগ্রহণ করবেন।

অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC)-এর সাধারণ সম্পাদক অমরজিৎ কৌর এক সাংবাদিক বৈঠকে জানান, ‘এবারের ধর্মঘটে অংশগ্রহণের মাত্রা অতীতের তুলনায় বেশি হবে। তাঁর কথায়, “১২ ফেব্রুয়ারির ধর্মঘটে অন্তত ৩০ কোটি শ্রমিক অংশ নেবেন।” উল্লেখ্য, ৯ জুলাই ২০২৫-এর আন্দোলনে প্রায় ২৫ কোটি শ্রমিক অংশ নিয়েছিলেন। ইউনিয়নগুলির দাবি, এবার ৬০০-রও বেশি জেলায় ধর্মঘটের প্রভাব পড়বে, যেখানে গত বছরের আন্দোলন প্রায় ৫৫০টি জেলায় ছড়িয়েছিল।

যৌথ প্ল্যাটফর্মের অভিযোগ, কেন্দ্রের নীতি ‘শ্রমিক-বিরোধী, কৃষক-বিরোধী ও কর্পোরেট-পন্থী’। এই আন্দোলনে কৃষক সংগঠন, কৃষি শ্রমিক ইউনিয়ন, ছাত্র ও যুব সংগঠন-সহ একাধিক ফেডারেশনের সমর্থন রয়েছে বলেও জানানো হয়েছে। তবে অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে বলে আশা করা হলেও বহু ক্ষেত্রে পরিষেবা ব্যাহত হতে পারে। সংযুক্ত কিষাণ মোর্চা (SKM) ধর্মঘটে পূর্ণ সমর্থন জানিয়েছে। কৃষি শ্রমিক সংগঠনগুলি মনরেগা (MGNREGA) পুনরায় চালু করার দাবিতে জোর দেবে বলেও জানা গিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে জানুন

খবরের পরে কী? তারপরে কী? কী হল? এগুলোই আমাদের বিষয়বস্তু। থাকছে না সমাজ ভাঙার খবর। খুন, ধর্ষণ, তোল্লাবাজির ডাণ্ডাগুলি খেলা। চোর চোর খেলা নেই, নেই কানামাছি ভোঁ ভোঁ…

‘ব্রেকিং নিউজ’ আজকাল সবই। স্বামী-স্ত্রী ঝগড়া থেকে কাটমানি। সব-ই। ব্রেকিং নিউজ আমাদেরও থাকবে, তাতে ঘ্যানঘ্যানানি থাকবে না।

Email Us: thecalcuttamirror@gmail.com

আমাদের নিউজলেটারে সাইন আপ করুন

 

 সর্বশেষ আর্টিকেলগুলো সঙ্গে সঙ্গে পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন!

Thecalcuttamirror  @2025. All Rights Reserved. Designed By Tushar