• Home  
  • জয় দিয়ে ISL যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল !
- ফুটবল - প্লে-অন

জয় দিয়ে ISL যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল !

The Calcutta Mirror Desk :  আইএসএলের ইতিহাসে প্রথমবার। এই প্রথমবার জয় দিয়ে যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল। এ যেন একেবারে অচেনা লাল-হলুদ ব্রিগেড। প্রথম দিন থেকেই একেবারে টপ গিয়ারে চলল অস্কার ব্রুজোর দল। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে ঘরের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। বদলে যাওয়া দলকে দেখে গ্যালারি থেকে হাসি মুখেই বেরোলেন […]

The Calcutta Mirror Desk : 

আইএসএলের ইতিহাসে প্রথমবার। এই প্রথমবার জয় দিয়ে যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল। এ যেন একেবারে অচেনা লাল-হলুদ ব্রিগেড। প্রথম দিন থেকেই একেবারে টপ গিয়ারে চলল অস্কার ব্রুজোর দল। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে ঘরের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। বদলে যাওয়া দলকে দেখে গ্যালারি থেকে হাসি মুখেই বেরোলেন সমর্থকরা। দীর্ঘদিন বাদে ইস্টবেঙ্গলও যেন খুঁজে পেল গোল করার লোক। অভিষেক ম্যাচেই নায়ক হয়ে গেলেন স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ এজ্জেজারি। আর অভিষেক ম্যাচেই লাল-হলুদ সমর্থকদের যেন বলে দিলেন, ‘আমি এসে গিয়েছি। চিন্তা কর না।’

কেভিন সিবিয়ে চোট পেয়ে ছিটকে যাওয়ায় রক্ষণ নিয়ে চিন্তায় ছিলেন অস্কার ব্রুজো। আনোয়ারের পাশে অবশ্য ভরসা দিলেন জিকসন সিং। মাঝমাঠে তিন বিদেশি মিগুয়েল, রাশিদ, সাউল ক্রেসপোর উপর ভরসা করেই দল সাজান অস্কার ব্রুজো। দুই প্রান্তে বিপিন সিং আর নন্দকুমার।

ইউসেফ এজ্জেজারিকে সামনে রেখেই দল সাজান লাল-হলুদের স্প্যানিশ কোচ। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। রাশিদের জোরালো শট ক্রস পিসে লেগে ফেরত আসে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে জানুন

খবরের পরে কী? তারপরে কী? কী হল? এগুলোই আমাদের বিষয়বস্তু। থাকছে না সমাজ ভাঙার খবর। খুন, ধর্ষণ, তোল্লাবাজির ডাণ্ডাগুলি খেলা। চোর চোর খেলা নেই, নেই কানামাছি ভোঁ ভোঁ…

‘ব্রেকিং নিউজ’ আজকাল সবই। স্বামী-স্ত্রী ঝগড়া থেকে কাটমানি। সব-ই। ব্রেকিং নিউজ আমাদেরও থাকবে, তাতে ঘ্যানঘ্যানানি থাকবে না।

Email Us: thecalcuttamirror@gmail.com

আমাদের নিউজলেটারে সাইন আপ করুন

 

 সর্বশেষ আর্টিকেলগুলো সঙ্গে সঙ্গে পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন!

Thecalcuttamirror  @2025. All Rights Reserved. Designed By Tushar