• Home  
  • জামাত ছাড়াই সরকার গঠনের ডাক দিল BNP !
- আন্তর্জাতিক - রোজকেরে খবর

জামাত ছাড়াই সরকার গঠনের ডাক দিল BNP !

The Calcutta Mirror Desk : আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরে জাতীয় ঐক্য সরকার গঠনে জামায়াতে ইসলামির প্রস্তাব নাকচ করে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, বিএনপি একক ভাবেই সরকার গড়বে বলে তিনি আত্মবিশ্বাসী। শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান তাঁর এই অবস্থানের কথা জানান। ভোট পরবর্তী জাতীয় ঐক্যের সরকার গড়ার সম্ভাবনা […]

The Calcutta Mirror Desk :

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরে জাতীয় ঐক্য সরকার গঠনে জামায়াতে ইসলামির প্রস্তাব নাকচ করে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, বিএনপি একক ভাবেই সরকার গড়বে বলে তিনি আত্মবিশ্বাসী। শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান তাঁর এই অবস্থানের কথা জানান।

ভোট পরবর্তী জাতীয় ঐক্যের সরকার গড়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তাঁর পাল্টা জিজ্ঞাসা, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কী ভাবে আমি সরকার গঠন করব? তা হলে বিরোধী পক্ষ কে হবে?’ তিনি আরও বলেন, জামায়াত যদি বিরোধী দলে থাকে, তবে তিনি তাদের কাছ থেকে একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা প্রত্যাশা করেন।

তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগীদের উদ্বৃত করে রয়টার্স জানিয়েছেন, বিএনপি ৩০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ের বিষয়ে আশাবাদী। ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে তারা, বাকি আসনগুলোতে জোট শরিকরা লড়ছে। যদিও কতটি আসনে জয় পেতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি তারেক রহমান। তবে তিনি বলেন, ‘সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা আমরা পাব— এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে জানুন

খবরের পরে কী? তারপরে কী? কী হল? এগুলোই আমাদের বিষয়বস্তু। থাকছে না সমাজ ভাঙার খবর। খুন, ধর্ষণ, তোল্লাবাজির ডাণ্ডাগুলি খেলা। চোর চোর খেলা নেই, নেই কানামাছি ভোঁ ভোঁ…

‘ব্রেকিং নিউজ’ আজকাল সবই। স্বামী-স্ত্রী ঝগড়া থেকে কাটমানি। সব-ই। ব্রেকিং নিউজ আমাদেরও থাকবে, তাতে ঘ্যানঘ্যানানি থাকবে না।

Email Us: thecalcuttamirror@gmail.com

আমাদের নিউজলেটারে সাইন আপ করুন

 

 সর্বশেষ আর্টিকেলগুলো সঙ্গে সঙ্গে পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন!

Thecalcuttamirror  @2025. All Rights Reserved. Designed By Tushar