The Calcutta Mirror Desk :
মুথ থুবড়ে পড়ল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পারস্পরিক শুল্কনীতি । ইমারজেন্সি পাওয়ার আইনের আওতায় প্রেসিডেন্ট এভাবে বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করতে পারেন না । শুক্রবার এমনটাই রায় দিয়েছে আমেরিকার সুপ্রিম কোর্ট । 6-3 ভিত্তিতে প্রধান বিচারপতি জন রবার্টস-সহ অন্যান্য বিচারপতিদের বেঞ্চ এই রায় দিয়েছে । এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতিগুলো ছিল তা বড় ধাক্কা খেল ।
যদিও ইতিমধ্যেই যে 130 বিলিয়নেরও বেশি মার্কিন ডলার শুল্ক আমেরিকা বিভিন্ন দেশ থেকে আদায় করেছে তার কী হবে তা স্পষ্ট করেনি শীর্ষ আদালত । 6-3 ভিত্তিতে বিচারপতিদের বেঞ্চ এই রায় দিয়েছে । 2025 সালের এপ্রিল মাসে প্রেসিডেন্ট ট্রাম্প দেশজুড়ে জরুরি অবস্থার আওতায় এই পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন । বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ করতে এই পারস্পরিক শুল্ক চাপিয়েছিলেন । যার মধ্যে ভারত-সহ চিন, কানাডা ও মেক্সিকোর মতো একাধিক দেশও অন্তর্ভূক্ত রয়েছে ।
আদালতের বক্তব্য, এই ন্যাশনাল ইমারজেন্সি আইনের আওতায় প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে এরকম পারস্পরিক শুল্ক আরোপ করতে পারেন না । তিনি যা করেছেন তা আইন বহির্ভূত । বলা যায়, আইন লঙ্ঘন করেছেন ট্রাম্প । সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে ডেমোক্র্যাটরা ।


