The Calcutta Mirror Desk :
ভাগ্য কাকে কোথায় নিয়ে যায় ! একমাস আগেও ভারতীয় দলে নিয়মিত ছিলেন না সঞ্জু স্যামসন। ক্রমাগত বাইরে বসতে হচ্ছিল তাঁকে। বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন নামিবিয়া ম্যাচে, কারণ অভিষেক শর্মা ভর্তি ছিলেন হাসপাতালে। সেখান থেকে আজকের ইডেন দেখল সঞ্জুর পুনর্জন্ম। ৫০ বলে ৯৭ রান করে তিনি প্রমান করলেন, সুযোগ পেলে কতটা ভয়ঙ্কর হতে পারে তাঁর ব্যাটিং। তাঁর ব্যাটের জোরেই ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে ভারত পৌঁছে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে।
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যে বিদায় হয়েছিল ভারতের, ২০২৬ সালে সেই ভয়ঙ্কর ক্যারিবিয়ানকে হারিয়ে যেন একটা বৃত্ত সম্পূর্ণ করলেন সূর্যরা।


