• Home  
  • তারেকের শপথে আমন্ত্রিত মোদী !
- আন্তর্জাতিক - দেশ - রোজকেরে খবর

তারেকের শপথে আমন্ত্রিত মোদী !

The Calcutta Mirror Desk :  বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জিতেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৭ ফেব্রুয়ারি হবে শপথগ্রহণের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের তরফে। প্রধানমন্ত্রী মোদী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলেও জানা গিয়েছে। […]

The Calcutta Mirror Desk : 

বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জিতেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৭ ফেব্রুয়ারি হবে শপথগ্রহণের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের তরফে। প্রধানমন্ত্রী মোদী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলেও জানা গিয়েছে।

বাংলাদেশের পার্লামেন্ট হাউসে হবে খালেদা-পুত্র তারেকের শপথগ্রহণের অনুষ্ঠান। বিএনপি সূত্রে জানা গিয়েছে, সে দিন সকাল থেকেই শপথ নেবেন নব নির্বাচিত সাংসদরা। দিনের শেষে শপথ নেবেন প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। বাংলাদেশের প্রধান নির্বাচনী আধিকারিক বা চিফ ইলেকশন কমিশনার আম নাসির উদ্দিন এই শপথগ্রহণের অনুষ্ঠান পরিচালনা করবেন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।

নবনির্বাচিত সরকারের শপথগ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ১৩টি দেশের প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বতী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেই তালিকায় রয়েছে ভারত, চিন, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান। তবে ভারতকে আমন্ত্রণের মধ্যে বিশেষ গুরুত্ব রয়েছে বলে মত কূটনৈতিক মহলের।

কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু হাসিনা পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে ভারত-বিদ্বেষী মনোভাব প্রবল ভাবে মাথা চাড়া দিয়েছিল। তাই নতুন সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কতটা মসৃণ হবে, তা নিয়ে নজর রয়েছে আন্তর্জাতিক মহলেরও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে জানুন

খবরের পরে কী? তারপরে কী? কী হল? এগুলোই আমাদের বিষয়বস্তু। থাকছে না সমাজ ভাঙার খবর। খুন, ধর্ষণ, তোল্লাবাজির ডাণ্ডাগুলি খেলা। চোর চোর খেলা নেই, নেই কানামাছি ভোঁ ভোঁ…

‘ব্রেকিং নিউজ’ আজকাল সবই। স্বামী-স্ত্রী ঝগড়া থেকে কাটমানি। সব-ই। ব্রেকিং নিউজ আমাদেরও থাকবে, তাতে ঘ্যানঘ্যানানি থাকবে না।

Email Us: thecalcuttamirror@gmail.com

আমাদের নিউজলেটারে সাইন আপ করুন

 

 সর্বশেষ আর্টিকেলগুলো সঙ্গে সঙ্গে পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন!

Thecalcuttamirror  @2025. All Rights Reserved. Designed By Tushar