• Home  
  • প্রবল ভূমিকম্পে কাঁপল কলকাতা !
- রাজ্য - কলকাতা - রোজকেরে খবর

প্রবল ভূমিকম্পে কাঁপল কলকাতা !

The Calcutta Mirror Desk :  কলকাতায় অনুভূত ভূমিকম্প। শুক্রবার দুপুর ১টা বেজে ২৩ মিনিট নাগাদ পরপর কেঁপে ওঠে কলকাতা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫। হাওড়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতা ও লাগোয়া এলাকার একাধিক সরকারি অফিস, ব্যাঙ্ক, হাসপাতালে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায়। সবাইকে রাস্তায় নামিয়ে নিয়ে […]

The Calcutta Mirror Desk : 

কলকাতায় অনুভূত ভূমিকম্প। শুক্রবার দুপুর ১টা বেজে ২৩ মিনিট নাগাদ পরপর কেঁপে ওঠে কলকাতা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫। হাওড়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতা ও লাগোয়া এলাকার একাধিক সরকারি অফিস, ব্যাঙ্ক, হাসপাতালে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায়। সবাইকে রাস্তায় নামিয়ে নিয়ে আসা হয়। ফাঁকা করে দেওয়া হয় সব অফিস।

European Mediterranean ⁠Seismological Centre বলছে কম্পাঙ্ক ৫.৪। উৎস বাংলাদেশে মাটির ৩৫ কিলোমিটার গভীরে। অন্যদিকে NCS বলছে উৎস মাটির ১০ কিলোমিটারে গভীরে, এর উৎসস্থল। রিখটার স্কেলে কম্পাঙ্ক ৫.৫।

আপাতত মনে করা হচ্ছে বাংলাদেশের কোনও একটি জায়গা ভূমিকম্পের উৎসস্থল। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, সে দেশের সাতক্ষীরা এলাকা ভূমিকম্পের উৎসস্থল। বাংলাদেশেও একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে জানুন

খবরের পরে কী? তারপরে কী? কী হল? এগুলোই আমাদের বিষয়বস্তু। থাকছে না সমাজ ভাঙার খবর। খুন, ধর্ষণ, তোল্লাবাজির ডাণ্ডাগুলি খেলা। চোর চোর খেলা নেই, নেই কানামাছি ভোঁ ভোঁ…

‘ব্রেকিং নিউজ’ আজকাল সবই। স্বামী-স্ত্রী ঝগড়া থেকে কাটমানি। সব-ই। ব্রেকিং নিউজ আমাদেরও থাকবে, তাতে ঘ্যানঘ্যানানি থাকবে না।

Email Us: thecalcuttamirror@gmail.com

আমাদের নিউজলেটারে সাইন আপ করুন

 

 সর্বশেষ আর্টিকেলগুলো সঙ্গে সঙ্গে পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন!

Thecalcuttamirror  @2025. All Rights Reserved. Designed By Tushar