• Home  
  • প্রয়াত সাহিত্যিক ‘শংকর’ !
- রোজকেরে খবর - রাজ্য

প্রয়াত সাহিত্যিক ‘শংকর’ !

The Calcutta Mirror Desk : এ যেন এক যুগের অবসান। প্রয়াত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৯২ বছর। শুক্রবার বেলা ১.১২ নাগাদ প্রয়াত হন সাহিত্যিক। বেশ কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ব্রেন টিউমারে ভুগছিলেন। সাহিত্যিকের প্রয়াণে শোকের ছায়া সাহিত্যমহলে। ১৯৩৩-এর ৭ ডিসেম্বর অধুনা বাংলাদেশের যশোহরের বনগ্রামে জন্ম শংকরের। বাবা হরিপদ মুখোপাধ্যায় পেশায় ছিলেন আইনজীবী। […]

The Calcutta Mirror Desk :

এ যেন এক যুগের অবসান। প্রয়াত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৯২ বছর। শুক্রবার বেলা ১.১২ নাগাদ প্রয়াত হন সাহিত্যিক। বেশ কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ব্রেন টিউমারে ভুগছিলেন। সাহিত্যিকের প্রয়াণে শোকের ছায়া সাহিত্যমহলে।

১৯৩৩-এর ৭ ডিসেম্বর অধুনা বাংলাদেশের যশোহরের বনগ্রামে জন্ম শংকরের। বাবা হরিপদ মুখোপাধ্যায় পেশায় ছিলেন আইনজীবী। শংকরের ছোটবেলা কেটেছে হাওড়ায়। জীবনের শুরুতে কখনও শিক্ষকতা, কখনও হাইকোর্ট পাড়ায় কাজ করলেও লেখালেখির প্রতি গোড়া থেকেই অনুরক্ত তিনি। ‘চৌরঙ্গী’, ‘জনঅরণ্য’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’, ‘সীমাবদ্ধ’ ‘কত অজানারে’ সমেত অসংখ্য জনপ্রিয় বইয়ের প্রণেতাও শংকর।

দ্য ক্যালকাটা মিররের তরফে গভীর শোকঞ্জাপন করছি…. Dr. Pallab Chakraborty 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে জানুন

খবরের পরে কী? তারপরে কী? কী হল? এগুলোই আমাদের বিষয়বস্তু। থাকছে না সমাজ ভাঙার খবর। খুন, ধর্ষণ, তোল্লাবাজির ডাণ্ডাগুলি খেলা। চোর চোর খেলা নেই, নেই কানামাছি ভোঁ ভোঁ…

‘ব্রেকিং নিউজ’ আজকাল সবই। স্বামী-স্ত্রী ঝগড়া থেকে কাটমানি। সব-ই। ব্রেকিং নিউজ আমাদেরও থাকবে, তাতে ঘ্যানঘ্যানানি থাকবে না।

Email Us: thecalcuttamirror@gmail.com

আমাদের নিউজলেটারে সাইন আপ করুন

 

 সর্বশেষ আর্টিকেলগুলো সঙ্গে সঙ্গে পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন!

Thecalcuttamirror  @2025. All Rights Reserved. Designed By Tushar