• Home  
  • বঙ্গবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী !
- রাজ্য - দেশ - রোজকেরে খবর

বঙ্গবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী !

The Calcutta Mirror Desk :  বিজেপির সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখলেন, সোনার বাংলার সকল নাগরিক বঞ্চিত। তাই তাঁর মন ভারাক্রান্ত। চিঠিতে ‘জয় মা কালী’ লিখে লেখা শুরু করেছেন। মোদী লেখা এই চিঠির প্রত্যেকটা শব্দবন্ধ, শব্দচয়ন, লাইন বাংলার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছে, ‘জয় […]

The Calcutta Mirror Desk : 

বিজেপির সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখলেন, সোনার বাংলার সকল নাগরিক বঞ্চিত। তাই তাঁর মন ভারাক্রান্ত। চিঠিতে ‘জয় মা কালী’ লিখে লেখা শুরু করেছেন। মোদী লেখা এই চিঠির প্রত্যেকটা শব্দবন্ধ, শব্দচয়ন, লাইন বাংলার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছে, ‘জয় শ্রী রাম’ শব্দবন্ধ নিয়ে কীভাবে তপ্ত হয়েছিল বঙ্গ রাজনীতি। তুঙ্গে উঠেছিল রাজনৈতিক সংঘাত।

বারবার তৃণমূল-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির বক্তব্য ছিল, বাংলার রাজনীতিতে ‘জয় শ্রী রাম’ কখনই গ্রহণযোগ্য নয়। তার পাল্টা হিসাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ‘জয় মা কালী’ স্লোগান দিতে শুরু করেছিল। লোকসভাতেও একাধিক তৃণমূল সাংসদকে এই স্লোগান দিতে দেখা গিয়েছে। পরবর্তী প্রধানমন্ত্রীকেও দেখা যেত, বাংলায় সভামঞ্চে দাঁড়িয়ে ‘জয় মা কালী’ স্লোগান দিচ্ছেন। এবার বঙ্গবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর লেখা চিঠিতে ‘জয় মা কালী’ শব্ধবন্ধেরই উল্লেখ রয়েছে।

চিঠিতে তিনি স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, সুভাষচন্দ্র বোস-সহ বাংলার মণীষীদের অবদানের কথা উল্লেখ করেছেন। তৃণমূলের তরফ থেকে বাংলার এই ইস্যুকেই খাড়া় করা হয়েছে, বাংলার মণীষীদের অবদান সম্পর্কে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সম্যক কোনও ধারণা নেই। কিন্তু প্রধানমন্ত্রী এই চিঠির একটি অনুচ্ছেদ কেবল বাংলার মণীষীদের অবদানের কথাই উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি লিখেছেন, বাংলার মানুষ বঞ্চিত। তাঁদের যন্ত্রণায় তিনি ভারাক্রান্ত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে জানুন

খবরের পরে কী? তারপরে কী? কী হল? এগুলোই আমাদের বিষয়বস্তু। থাকছে না সমাজ ভাঙার খবর। খুন, ধর্ষণ, তোল্লাবাজির ডাণ্ডাগুলি খেলা। চোর চোর খেলা নেই, নেই কানামাছি ভোঁ ভোঁ…

‘ব্রেকিং নিউজ’ আজকাল সবই। স্বামী-স্ত্রী ঝগড়া থেকে কাটমানি। সব-ই। ব্রেকিং নিউজ আমাদেরও থাকবে, তাতে ঘ্যানঘ্যানানি থাকবে না।

Email Us: thecalcuttamirror@gmail.com

আমাদের নিউজলেটারে সাইন আপ করুন

 

 সর্বশেষ আর্টিকেলগুলো সঙ্গে সঙ্গে পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন!

Thecalcuttamirror  @2025. All Rights Reserved. Designed By Tushar