• Home  
  • বঙ্গে পেট্রোলের দাম দিল্লির থেকে ১০ টাকা বেশি কেন ? মমতাকে আক্রমণ নির্মলার
- রাজ্য - দেশ - রোজকেরে খবর

বঙ্গে পেট্রোলের দাম দিল্লির থেকে ১০ টাকা বেশি কেন ? মমতাকে আক্রমণ নির্মলার

The Calcutta Mirror Desk :  বুধবার লোকসভায় জবাবি ভাষণের দীর্ঘ সময় বাংলা নিয়েই ব্যয় করেন অর্থমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের “মৃত্যুর পর ধূপকাঠি জ্বালাতেও জিএসটি দিতে হয়” কটাক্ষকে ‘মিথ্যা ও বিকৃত তথ্য’ বলে আক্রমণ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাল্টা কটাক্ষে তিনি বলেন, “বাংলায় মৃত্যুর পর জিএসটি দেওয়া খুবই দুর্ভাগ্যজনক। হয়তো সেখানে মৃত্যুর পর ‘কাটমানি’ নেওয়াই নিয়ম’।” তাঁর দাবি, […]

The Calcutta Mirror Desk : 

বুধবার লোকসভায় জবাবি ভাষণের দীর্ঘ সময় বাংলা নিয়েই ব্যয় করেন অর্থমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের “মৃত্যুর পর ধূপকাঠি জ্বালাতেও জিএসটি দিতে হয়” কটাক্ষকে ‘মিথ্যা ও বিকৃত তথ্য’ বলে আক্রমণ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাল্টা কটাক্ষে তিনি বলেন, “বাংলায় মৃত্যুর পর জিএসটি দেওয়া খুবই দুর্ভাগ্যজনক। হয়তো সেখানে মৃত্যুর পর ‘কাটমানি’ নেওয়াই নিয়ম’।” তাঁর দাবি, শেষকৃত্যে বা মৌলিক পরিষেবায় কোথাও জিএসটি নেই, আর তৃণমূল ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভ্রান্ত করছে।

জিএসটির পাশাপাশি জ্বালানির দাম নিয়েও রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন সীতারমন। প্রশ্ন ছুড়ে দেন, সাধারণ মানুষের বোঝা কমাতে চাইলে পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম দিল্লির তুলনায় ১০ টাকা বেশি কেন ? রাজ্য চাইলে জিএসটি কমাতে পারে, কিন্তু টাকা নেবে আবার কেন্দ্রকে অপমানও করবে, এই দ্বিচারিতার অভিযোগ তোলেন তিনি। আইনশৃঙ্খলা ও নারী নিরাপত্তা ইস্যুতেও আক্রমণ তীব্র হয়।

ডানকুনি থেকে সুরাত পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মালবাহী করিডরের ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূলের ‘কৃতিত্ব দাবি’কেও মিথ্যা বলে উড়িয়ে দেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলার কিছু নেতা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্প ঘোষণা করেছিলেন এবং আমরা নতুন কিছু করছি না। এটা সম্পূর্ণ মিথ্যা।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে জানুন

খবরের পরে কী? তারপরে কী? কী হল? এগুলোই আমাদের বিষয়বস্তু। থাকছে না সমাজ ভাঙার খবর। খুন, ধর্ষণ, তোল্লাবাজির ডাণ্ডাগুলি খেলা। চোর চোর খেলা নেই, নেই কানামাছি ভোঁ ভোঁ…

‘ব্রেকিং নিউজ’ আজকাল সবই। স্বামী-স্ত্রী ঝগড়া থেকে কাটমানি। সব-ই। ব্রেকিং নিউজ আমাদেরও থাকবে, তাতে ঘ্যানঘ্যানানি থাকবে না।

Email Us: thecalcuttamirror@gmail.com

আমাদের নিউজলেটারে সাইন আপ করুন

 

 সর্বশেষ আর্টিকেলগুলো সঙ্গে সঙ্গে পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন!

Thecalcuttamirror  @2025. All Rights Reserved. Designed By Tushar