The Calcutta Mirror Desk :
বাংলায় দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। রণকৌশল তৈরিতে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। এই আবহে সোমবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে ৩০ মিনিট বৈঠক করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাহের বাসভবনে এই বৈঠক হয়। বুধবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগে দিল্লিতে গিয়ে কেন শাহর সঙ্গে দেখা করলেন শুভেন্দু ? শাহ ও শুভেন্দুর কী নিয়ে আলোচনা হল? এই নিয়ে জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে।
বিধানসভা নির্বাচনের রণকৌশল-সহ বিভিন্ন বিষয়ে তাঁদের কথা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে, বাংলা থেকে রাজ্যসভার একটি আসন নিশ্চিত বিজেপির। বাংলা থেকে সংসদের উচ্চকক্ষে কাকে পাঠানো যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।


