• Home  
  • বামেদের অস্বস্তি বাড়িয়ে মমতার প্রশংসা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার !
- দেশ - রাজ্য - রোজকেরে খবর

বামেদের অস্বস্তি বাড়িয়ে মমতার প্রশংসা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার !

The Calcutta Mirror Desk : এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের প্রশংসা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। একই সঙ্গে বর্ষীয়ান সিপিএম নেতা তথা পলিটব্যুরোর প্রাক্তন সদস্য মানিক পশ্চিমবঙ্গ সিপিএমের উল্টো অবস্থান নিলেন, যা অস্বস্তি বাড়িয়েছে আলিমুদ্দিনের অন্দরে রবিবার ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিক। সেখানেই […]

The Calcutta Mirror Desk :

এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের প্রশংসা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। একই সঙ্গে বর্ষীয়ান সিপিএম নেতা তথা পলিটব্যুরোর প্রাক্তন সদস্য মানিক পশ্চিমবঙ্গ সিপিএমের উল্টো অবস্থান নিলেন, যা অস্বস্তি বাড়িয়েছে আলিমুদ্দিনের অন্দরে

রবিবার ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিক। সেখানেই সুপ্রিম কোর্টে মমতার সওয়াল সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘‘ভালই তো। তিনি (মমতা) গিয়েছেন (সুপ্রিম কোর্টে)। মূল সমস্যাগুলো ছ’টা-সাতটা পয়েন্টে তুলে ধরেছেন। সোমবার ফের শুনবে আদালতের বেঞ্চ।’’ এখানেই শেষ নয়। এর পরে মানিক আরও বলেন, ‘‘যদিও শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন। আরও আগে তাঁর যাওয়া উচিত ছিল। কিন্তু দেরি হলেও, প্রতিবাদটা যে ভাবে করার চেষ্টা করেছেন, কোর্টে যে ভাবে গিয়েছেন, সেটাকে খাটো করে দেখতে চাইছি না। আমি তো বলব এটা কার্যকরী উদ্যোগ নিয়েছেন। দেখা যাক ভবিষ্যতে কী দাঁড়ায়।’’

সুপ্রিম কোর্টে তৃণমূলনেত্রীর সওয়ালকে পশ্চিমবঙ্গ সিপিএমের নেতারা নানা শব্দবন্ধে কটাক্ষ করেছেন। কেউ বলেছেন ‘নাটক’, কারও উক্তি ছিল ‘অপটিক্স’। কেন এসআইআর পর্বের সায়াহ্নে মমতা এ হেন দৌত্য করলেন সেই প্রশ্নও আনুষ্ঠানিক ভাবে সিপিএমের তরফে তোলা হয়েছিল। মানিক স্পষ্ট করে দিয়েছেন, দেরি হলেও মমতার ভূমিকাকে তিনি খাটো করে দেখতে চান না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে জানুন

খবরের পরে কী? তারপরে কী? কী হল? এগুলোই আমাদের বিষয়বস্তু। থাকছে না সমাজ ভাঙার খবর। খুন, ধর্ষণ, তোল্লাবাজির ডাণ্ডাগুলি খেলা। চোর চোর খেলা নেই, নেই কানামাছি ভোঁ ভোঁ…

‘ব্রেকিং নিউজ’ আজকাল সবই। স্বামী-স্ত্রী ঝগড়া থেকে কাটমানি। সব-ই। ব্রেকিং নিউজ আমাদেরও থাকবে, তাতে ঘ্যানঘ্যানানি থাকবে না।

Email Us: thecalcuttamirror@gmail.com

আমাদের নিউজলেটারে সাইন আপ করুন

 

 সর্বশেষ আর্টিকেলগুলো সঙ্গে সঙ্গে পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন!

Thecalcuttamirror  @2025. All Rights Reserved. Designed By Tushar