The Calcutta Mirror Desk :
প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানের লেখা আত্মজীবনী ফোর স্টারস অফ ডেস্টিনি নিয়ে বিতর্কের জেরে এবার বড়সড় পদক্ষেপের পথে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। অবসরের পর ২০ বছর বই লেখা ‘নিষিদ্ধ’। মন্ত্রীসভায় আলোচনার পর এমনই প্রস্তাব গৃহীত হয়েছে। খুব শীঘ্রই কার্যকর হবে এই আইন। ওরা ভালোই জানে ৮০ বছর বয়সে আর কেউ লিখতে পারবেন না, তাই এই নতুন আইন আনা।
কিছু দিন আগেই RTI নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। আগের মতো আর আইনটিকে তথ্যের অধিকারের আইন নেই, এটি এখন বদলে ‘তথ্য গোপনের অধিকারে’র আইন হয়ে গেছে। কয়েক’দিন আগেই মোদি সরকার জানিয়েছে, দেশের তিনটি তহবিল নিয়ে সংসদে কোনও রকম প্রশ্ন তোলা যাবে না। লোকসভার সচিবালয়কে তেমনই জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সেই তহবিলগুলি হল পিএম কেয়ার্স ফান্ড (PM CARES), প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) ও জাতীয় সামরিক তহবিল (NDF)।
অবসরের পর ২০ বছর বই লেখা নিষিদ্ধ। এবার থেকে এটাই আইন, এটাই নিয়ম। এভাবে আর কতদিন চলবে জানা নেই, কিন্তু এখন এটাই নিয়ম।


