The Calcutta Mirror Desk :
সহস্র বছর ধরে সামাজিক মর্যাদায় এগিয়ে। শিক্ষার নিরিখে এগিয়ে। এককালে ব্রাহ্মণের অর্থ ছিল ব্রহ্ম জ্ঞান অর্জনকারী। সময় বদলেছে, বদলেছে সংজ্ঞা। উচ্চবর্ণের জাতি থেকে গণতান্ত্রিক পরিচয় পেয়ে ব্রাহ্মণ হয়েছে আর পাঁচ জন নাগরিকের মতোই। অতীত উচ্চবর্ণের, তাই বর্তমান হয়েছে অসংরক্ষিত। সেই ব্রাহ্মণ জাতি কি এবার পেতে পারে সংখ্য়ালঘুর তকমা? যেমন-তেমন সংখ্যালঘু নয়! রাজনৈতিক ভাবে সংখ্য়ালঘু। এবার সেটাই খতিয়ে দেখবে দেশের শীর্ষ আদালত।
পঞ্চায়েত এবং পুরসভা স্তরে ব্রাহ্মণ এবং উচ্চবর্ণদের প্রতিনিধিত্ব দৃশ্য়ত কমছে। এই অবস্থায় পঞ্চায়েত এবং পুরসভা ‘রাজনৈতিক অনগ্রসর শ্রেণি’ কারা, তা বিবেচনা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান বিচারপতির বেঞ্চ। সম্প্রতি ‘ইউথ ফর ইক্য়ুয়ালিটি ফাইন্ডেশন’ নামে এক সংস্থা এই মামলা দায়ের করে। মহারাষ্ট্রের আঞ্চলিক নির্বাচনকে আধার করেই আদালতের কাছে তথ্য প্রদান করে তারা। সেই ভিত্তিতেই এই বিষয়টি খতিয়ে দেখতে চাইছে সুপ্রিম কোর্ট।


