The Calcutta Mirror Desk :
কয়েকদিন ধরেই নানা জল্পনা চলছিল। অবশেষে পরিবর্তন যাত্রার শুরুর দিনই ব্রিগেডে বিজেপির সভার দিন ঠিক হল। আগামী ১৫ মার্চ সভা হবে ব্রিগেডে। সেখানে থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিধানসভা নির্বাচনের আগে সেই সভাকে সফল করতে তৎপর বঙ্গ বিজেপি।
রবিবার থেকে রাজ্যের একাধিক প্রান্তে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতারা পরিবর্তন যাত্রার জন্য রাজ্যে আসছেন। আগামিকাল পরিবর্তন যাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আর এই পরিবর্তন যাত্রার পরই ব্রিগেডে সভার পরিকল্পনা করে বঙ্গ বিজেপি। কিন্তু, সেই সভার তারিখ নিয়ে নির্দিষ্ট করে এতদিন কিছু জানাতে পারেননি বঙ্গ বিজেপির নেতারা।


