• Home  
  • যুবসাথীর লাইনে ভিড় ! মমতার রাজত্বে বেকারত্বের কঙ্কালসার চেহারা
- রাজ্য - কলকাতা - রোজকেরে খবর

যুবসাথীর লাইনে ভিড় ! মমতার রাজত্বে বেকারত্বের কঙ্কালসার চেহারা

The Calcutta Mirror Desk :  রবিবার থেকে শুরু হয়েছে ক্যাম্প। ১ এপ্রিল থেকে চালু হবে ‘যুবসাথী প্রকল্প‘। এই প্রকল্প অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই ভাতা পাবেন। আর সেই প্রকল্পে আবেদনের জন্যই আজ থেকে শুরু হয়ে টানা এগারো দিন চলবে ক্যাম্প। এ দিন, দেখা গেল জেলায়-জেলায় বসেছে ক্যাম্প চলছে। লাইনে দাঁড়িয়ে বেকার […]

The Calcutta Mirror Desk : 

রবিবার থেকে শুরু হয়েছে ক্যাম্প। ১ এপ্রিল থেকে চালু হবে ‘যুবসাথী প্রকল্প‘। এই প্রকল্প অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই ভাতা পাবেন। আর সেই প্রকল্পে আবেদনের জন্যই আজ থেকে শুরু হয়ে টানা এগারো দিন চলবে ক্যাম্প। এ দিন, দেখা গেল জেলায়-জেলায় বসেছে ক্যাম্প চলছে। লাইনে দাঁড়িয়ে বেকার ভাতার জন্য আবেদন করছেন তরুণ-তরুণীরা। কলকাতা-সহ জেলায়-জেলায় একই ছবি।

যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য এক তরুণী বলেন, “কলকাতায় চাকরি নেই। আমার ফিল্ডে তো নেই।” এক যুবক বলেন, “এই সব ভাতা না দিয়ে যদি একটু চাকরির সুযোগ দিত ভাল হতো।” আর এক যুবতী বলেন, “আপাতত ঠিক আছে। কিন্তু চাকরি বেশি দরকার। যে টাকা ভাতা দিচ্ছে সেই টাকাই যদি স্যালারি দেয় তাতেও কাজ করব।” আর এক যুবক বলেন, “ভাতা তো সাময়িক। চাকরি তো সব সময়ের জন্য থাকবে।”

এক যুবক বলেন, “আমি রোজ দুলিটার তেল ভরি। কিছু তো সাহায্য হবে।” এ দিন দেখা গেল বিএ, বিকম, বিএসসি এমনকী এমএ পড়ুয়ারা আসছেন বেকার ভাতার জন্য আবেদন করতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে জানুন

খবরের পরে কী? তারপরে কী? কী হল? এগুলোই আমাদের বিষয়বস্তু। থাকছে না সমাজ ভাঙার খবর। খুন, ধর্ষণ, তোল্লাবাজির ডাণ্ডাগুলি খেলা। চোর চোর খেলা নেই, নেই কানামাছি ভোঁ ভোঁ…

‘ব্রেকিং নিউজ’ আজকাল সবই। স্বামী-স্ত্রী ঝগড়া থেকে কাটমানি। সব-ই। ব্রেকিং নিউজ আমাদেরও থাকবে, তাতে ঘ্যানঘ্যানানি থাকবে না।

Email Us: thecalcuttamirror@gmail.com

আমাদের নিউজলেটারে সাইন আপ করুন

 

 সর্বশেষ আর্টিকেলগুলো সঙ্গে সঙ্গে পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন!

Thecalcuttamirror  @2025. All Rights Reserved. Designed By Tushar