• Home  
  • লাল সন্ত্রাসে পা হারানো সদানন্দন মাস্টারের প্রশংসা মোদীর মুখে !
- দেশ - রোজকেরে খবর

লাল সন্ত্রাসে পা হারানো সদানন্দন মাস্টারের প্রশংসা মোদীর মুখে !

The Calcutta Mirror Desk : তখন তাঁর মাত্র ৩০ বছর বয়স। হামলা চালানো হয় তাঁর উপর। নৃশংসভাবে তাঁর হাঁচুর নিচ থেকে দুটি পা-ই কেটে দেওয়া হয়। কেরলে সিপিএম কর্মীরা এই হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ। রাজ্যসভায় নিজের প্রথম বক্তৃতায় সেই নৃশংস ঘটনার কথা বর্ণনা করেছিলেন রাজ্যসভার মনোনীত সাংসদ সি সদানন্দন মাস্টার। তবে এর পরও দমে যাননি […]

The Calcutta Mirror Desk :

তখন তাঁর মাত্র ৩০ বছর বয়স। হামলা চালানো হয় তাঁর উপর। নৃশংসভাবে তাঁর হাঁচুর নিচ থেকে দুটি পা-ই কেটে দেওয়া হয়। কেরলে সিপিএম কর্মীরা এই হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ। রাজ্যসভায় নিজের প্রথম বক্তৃতায় সেই নৃশংস ঘটনার কথা বর্ণনা করেছিলেন রাজ্যসভার মনোনীত সাংসদ সি সদানন্দন মাস্টার। তবে এর পরও দমে যাননি তিনি।

রাজ্যসভার এই সাংসদের প্রথম বক্তৃতা মন ছুঁয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সদানন্দন মাস্টারের মনোবলের প্রশংসা করে তাঁকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী। আর সেই চিঠি পেয়ে আপ্লুত সদানন্দন মাস্টারও। মোদীর চিঠি নিয়ে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘রাজ্যসভায় আমার প্রথম বক্তৃতার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা আমার সেবার মনোভাবকে আরও দৃঢ় করেছে।’

রাজ্যসভায় তাঁর বক্তৃতায়, বছর একষট্টির সদানন্দন মাস্টার তাঁর কৃত্রিম পা দেখিয়েছিলেন। ত্রিশ বছর আগের ঘটনার কথা তুলে ধরেছিলেন। সেইসময় কেরলে বিজেপি করতেন তিনি। সিপিএম কর্মীদের হামলায় তিনি দুটি পা হারান বলে মন্তব্য করেন। তাঁর এই বক্তব্যের প্রতিবাদ করেছিল সিপিএম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে জানুন

খবরের পরে কী? তারপরে কী? কী হল? এগুলোই আমাদের বিষয়বস্তু। থাকছে না সমাজ ভাঙার খবর। খুন, ধর্ষণ, তোল্লাবাজির ডাণ্ডাগুলি খেলা। চোর চোর খেলা নেই, নেই কানামাছি ভোঁ ভোঁ…

‘ব্রেকিং নিউজ’ আজকাল সবই। স্বামী-স্ত্রী ঝগড়া থেকে কাটমানি। সব-ই। ব্রেকিং নিউজ আমাদেরও থাকবে, তাতে ঘ্যানঘ্যানানি থাকবে না।

Email Us: thecalcuttamirror@gmail.com

আমাদের নিউজলেটারে সাইন আপ করুন

 

 সর্বশেষ আর্টিকেলগুলো সঙ্গে সঙ্গে পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন!

Thecalcuttamirror  @2025. All Rights Reserved. Designed By Tushar