• Home  
  • লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা আনছে INDIA জোট !
- দেশ - রোজকেরে খবর

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা আনছে INDIA জোট !

The Calcutta Mirror Desk : লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে সরব বিরোধীরা। বাজেট অধিবেশনেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্ততি নিচ্ছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, বিতর্ক এড়াতে ক্ষমতাসীন সরকার আলোচনার অনুমতি দিতে রাজি নয়। সেই মতোই কথা বলতে অনুমতি দেওয়া হচ্ছে না। সংসদ বারবার মুলতুবি করে দিচ্ছেন লোকসভার অধ্যক্ষ। সোমবারও বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বলতে দেওয়ার […]

The Calcutta Mirror Desk :

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে সরব বিরোধীরা। বাজেট অধিবেশনেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্ততি নিচ্ছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, বিতর্ক এড়াতে ক্ষমতাসীন সরকার আলোচনার অনুমতি দিতে রাজি নয়। সেই মতোই কথা বলতে অনুমতি দেওয়া হচ্ছে না। সংসদ বারবার মুলতুবি করে দিচ্ছেন লোকসভার অধ্যক্ষ। সোমবারও বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বলতে দেওয়ার দাবি তোলে কংগ্রেস। সেই অনুমতি মেলেনি। হট্টগোলে দফায় দফায় মুলতুবি সংসদ।

সূত্রের খবর, বিরোধীরা বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এটি অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করবেন। কারণ, এর জন্য ২০ দিনের নোটিস প্রয়োজন। এই পদক্ষেপের জন্য যে কারণগুলো চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে রয়েছে: লোকসভায় বিরোধী দলের নেতা (LoP)-কে কথা বলার সুযোগ না দেওয়া। মহিলা সাংসদদের নাম উল্লেখ করে অভিযোগ, ট্রেজারি বেঞ্চের কিছু সাংসদকে সবসময়ে সংসদে বিশেষ অধিকার দেওয়া এবং ৮ জন বিরোধী সাংসদকে পুরো অধিবেশন জুড়ে বরখাস্ত করার সিদ্ধান্ত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে জানুন

খবরের পরে কী? তারপরে কী? কী হল? এগুলোই আমাদের বিষয়বস্তু। থাকছে না সমাজ ভাঙার খবর। খুন, ধর্ষণ, তোল্লাবাজির ডাণ্ডাগুলি খেলা। চোর চোর খেলা নেই, নেই কানামাছি ভোঁ ভোঁ…

‘ব্রেকিং নিউজ’ আজকাল সবই। স্বামী-স্ত্রী ঝগড়া থেকে কাটমানি। সব-ই। ব্রেকিং নিউজ আমাদেরও থাকবে, তাতে ঘ্যানঘ্যানানি থাকবে না।

Email Us: thecalcuttamirror@gmail.com

আমাদের নিউজলেটারে সাইন আপ করুন

 

 সর্বশেষ আর্টিকেলগুলো সঙ্গে সঙ্গে পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন!

Thecalcuttamirror  @2025. All Rights Reserved. Designed By Tushar