• Home  
  • শীতের বিদায় নিশ্চিত !
- রাজ্য - রোজকেরে খবর

শীতের বিদায় নিশ্চিত !

The Calcutta Mirror Desk :  বঙ্গের আবহাওয়া থেকে শীতের বিদায় এবার নিশ্চিত । বেলাশেষের মাঘে ঠান্ডার ভাব হালকা চালে ফিরলেও তা শীতবিলাসীদের জন্য খুশি বয়ে নিয়ে আসছে না বলেই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দু’দিন ধরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করেছে । ফুরিয়ে যাওয়া শীত আবার ফিরছে বলে অনেকই ভেবেছিলেন […]

The Calcutta Mirror Desk : 

বঙ্গের আবহাওয়া থেকে শীতের বিদায় এবার নিশ্চিত । বেলাশেষের মাঘে ঠান্ডার ভাব হালকা চালে ফিরলেও তা শীতবিলাসীদের জন্য খুশি বয়ে নিয়ে আসছে না বলেই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

দু’দিন ধরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করেছে । ফুরিয়ে যাওয়া শীত আবার ফিরছে বলে অনেকই ভেবেছিলেন । বাস্তব কিন্তু অন্য কথা বলছে । শীত প্রত্যাবর্তন নয়, বরং বিদায়ের পথে । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার থেকেই চড়বে পারদ ৷ আজ সোমবার দিনের আকাশ মূলত পরিষ্কার হলেও ভোরে কুয়াশা থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 এবং 15 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

তবে এই পরিস্থিতি প্রথম নয়, গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, ফেব্রুয়ারির এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা এমনই ছিল । পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটিয়ে দিন দু’য়েক আগে থেকে ঠান্ডা পড়তে শুরু করেছে রাজ্যের সর্বত্র । প্রায় 2-3 ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা । সোমবার থেকে পারদ আবার ধীরে ধীরে চড়বে বলেই জানা যাচ্ছে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে জানুন

খবরের পরে কী? তারপরে কী? কী হল? এগুলোই আমাদের বিষয়বস্তু। থাকছে না সমাজ ভাঙার খবর। খুন, ধর্ষণ, তোল্লাবাজির ডাণ্ডাগুলি খেলা। চোর চোর খেলা নেই, নেই কানামাছি ভোঁ ভোঁ…

‘ব্রেকিং নিউজ’ আজকাল সবই। স্বামী-স্ত্রী ঝগড়া থেকে কাটমানি। সব-ই। ব্রেকিং নিউজ আমাদেরও থাকবে, তাতে ঘ্যানঘ্যানানি থাকবে না।

Email Us: thecalcuttamirror@gmail.com

আমাদের নিউজলেটারে সাইন আপ করুন

 

 সর্বশেষ আর্টিকেলগুলো সঙ্গে সঙ্গে পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন!

Thecalcuttamirror  @2025. All Rights Reserved. Designed By Tushar