The Calcutta Mirror Desk :
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের প্রতি অসন্তুষ্ট হয়েই যে পদক্ষেপ করেছেন, তা শুরু থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছিল। এমনকী দলত্যাগ করার কথা জানানোর পরও সেলিমের যোগাযোগ করার সময় হল না কেন, সেই প্রশ্ন তুলেছেন তরুণ রাজনীতিক।
আর এবার প্রকাশ্যে মহম্মদ সেলিম ‘ভিলেন’ বলে দিলেন প্রতীক-উর। বললেন সিপিএমের অন্দরে এখন ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।
৩৪ বছর ধরে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় থাকা সিপিএম বর্তমানে শূন্যে ঠেকেছে। সেই দল সিপিএমের রাজ্য সম্পাদক সম্পর্কে কথা বলতে গিয়ে এদিন প্রতীক-উর সরাসরি বলেন, ‘উনি গব্বর সিং’।


