The Calcutta Mirror Desk :
রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ও রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সংখ্যালঘু উন্নয়ন দফতরের বাজেট ও মাদ্রাসার অনুদান প্রসঙ্গে শুরু হওয়া বিতর্ক ঘিরে নিমেষেই চরম উত্তেজনার সৃষ্টি হয় ৷
অগ্নিমিত্রার প্রশ্ন, সংখ্যালঘু সমাজ থেকে কেন ডাক্তার-ইঞ্জিনিয়ারের বদলে ‘ক্রিমিনাল’ তৈরি হচ্ছে ? এই মন্তব্যের জেরে বিধানসভা কক্ষ আক্ষরিক অর্থেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ মন্ত্রী ফিরহাদ হাকিম চিৎকার করে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান ৷ তিনি দাবি করেন, সংখ্যালঘুরা দেশের সম্পদ, ক্রিমিনাল নন। পরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য অগ্নিমিত্রার বক্তব্যের বিতর্কিত অংশটুকু সভার কার্যবিবরণী থেকে বাদ দিয়ে দেন ৷

