• Home  
  • উভয় সঙ্কটে সিপিএম !
- রাজ্য - রোজকেরে খবর

উভয় সঙ্কটে সিপিএম !

The Calcutta Mirror Desk : সিপিএমে আপাতত হুমায়ুন পর্বের সমাপ্তি! আইএসএফকে সঙ্গে নিয়েই ২৬-এর বৈতরণী পার করতে চায় বামেরা। শরিকদের মতানৈক‍্য মেটাতে এবার ত্রাতার ভূমিকায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কয়েকদিন আগেই ছিল সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক। সেখানে সিপিএম নেতাদের একাংশের অসন্তোষের মুখে জবাব দিতে হয় রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। কেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে […]

The Calcutta Mirror Desk :

সিপিএমে আপাতত হুমায়ুন পর্বের সমাপ্তি! আইএসএফকে সঙ্গে নিয়েই ২৬-এর বৈতরণী পার করতে চায় বামেরা। শরিকদের মতানৈক‍্য মেটাতে এবার ত্রাতার ভূমিকায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কয়েকদিন আগেই ছিল সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক। সেখানে সিপিএম নেতাদের একাংশের অসন্তোষের মুখে জবাব দিতে হয় রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে।

কেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে তাঁকে বৈঠকে বসতে হল, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। বামফ্রন্টের বৈঠকেও শরিকরা প্রশ্ন করতে ছাড়েননি। সূত্রের খবর সেদিন তুলকালাম হয় আলিমুদ্দিনে।

সূত্রের খবর, এই পরিস্থিতি সামাল দিতে শরিকদের সঙ্গে পৃথকভাবে বৈঠকে বসছেন বামফ্রন্ট চেয়ারম্যান। প্রয়োজনে বড় শরিক সিপিএম অন‍্যদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবে বলে জানা গিয়েছে। শরিকদের মতে, হুমায়ুনের সঙ্গে বৈঠকের জন্য ভোটারদের কাছে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে জানুন

খবরের পরে কী? তারপরে কী? কী হল? এগুলোই আমাদের বিষয়বস্তু। থাকছে না সমাজ ভাঙার খবর। খুন, ধর্ষণ, তোল্লাবাজির ডাণ্ডাগুলি খেলা। চোর চোর খেলা নেই, নেই কানামাছি ভোঁ ভোঁ…

‘ব্রেকিং নিউজ’ আজকাল সবই। স্বামী-স্ত্রী ঝগড়া থেকে কাটমানি। সব-ই। ব্রেকিং নিউজ আমাদেরও থাকবে, তাতে ঘ্যানঘ্যানানি থাকবে না।

Email Us: thecalcuttamirror@gmail.com

আমাদের নিউজলেটারে সাইন আপ করুন

 

 সর্বশেষ আর্টিকেলগুলো সঙ্গে সঙ্গে পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন!

Thecalcuttamirror  @2025. All Rights Reserved. Designed By Tushar