• Home  
  • মিমের দরজায় CPIM ?
- রাজ্য - রোজকেরে খবর

মিমের দরজায় CPIM ?

The Calcutta Mirror Desk : ভোট যত এগোচ্ছে, জোট ততই জটিল হচ্ছে বাম শিবিরের কাছে। কংগ্রেস জানিয়ে দিয়েছ, তারা সিপিএমের সঙ্গে লড়বে না। একসঙ্গে লড়ার প্রত্যাশাও খুব একটা ছিল না সিপিএমের। হুমায়ুন কবীরও বামেদের কাছে আপাতত ‘ক্লোজড চ্যাপটার’। নেতাদের একাংশ এমন ক্ষুব্ধ যে হুমায়ুনের নাম আর নেওয়া যাচ্ছে না আলিমুদ্দিনের অন্দরে। এবার মিমের কাছে গেল […]

The Calcutta Mirror Desk :

ভোট যত এগোচ্ছে, জোট ততই জটিল হচ্ছে বাম শিবিরের কাছে। কংগ্রেস জানিয়ে দিয়েছ, তারা সিপিএমের সঙ্গে লড়বে না। একসঙ্গে লড়ার প্রত্যাশাও খুব একটা ছিল না সিপিএমের। হুমায়ুন কবীরও বামেদের কাছে আপাতত ‘ক্লোজড চ্যাপটার’। নেতাদের একাংশ এমন ক্ষুব্ধ যে হুমায়ুনের নাম আর নেওয়া যাচ্ছে না আলিমুদ্দিনের অন্দরে। এবার মিমের কাছে গেল ফোন !

সূত্রের খবর, ‘অল ইন্ডিয়া মজলিস-এ ইত্তেহাদুল মুসলিমিন’ বা মিমের রাজ্য সভাপতির সঙ্গে সিপিএমের তরফে যোগাযোগ করা হয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ঘনিষ্ঠ এক ব্যক্তির তরফে যোগাযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি ফোন পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সিপিএম নেতৃত্বের সঙ্গে সরাসরি কথা বলতে চান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে জানুন

খবরের পরে কী? তারপরে কী? কী হল? এগুলোই আমাদের বিষয়বস্তু। থাকছে না সমাজ ভাঙার খবর। খুন, ধর্ষণ, তোল্লাবাজির ডাণ্ডাগুলি খেলা। চোর চোর খেলা নেই, নেই কানামাছি ভোঁ ভোঁ…

‘ব্রেকিং নিউজ’ আজকাল সবই। স্বামী-স্ত্রী ঝগড়া থেকে কাটমানি। সব-ই। ব্রেকিং নিউজ আমাদেরও থাকবে, তাতে ঘ্যানঘ্যানানি থাকবে না।

Email Us: thecalcuttamirror@gmail.com

আমাদের নিউজলেটারে সাইন আপ করুন

 

 সর্বশেষ আর্টিকেলগুলো সঙ্গে সঙ্গে পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন!

Thecalcuttamirror  @2025. All Rights Reserved. Designed By Tushar