The Calcutta Mirror Desk :
ফরাক্কা, ইটাহার, চাকুলিয়ার পর উত্তর 24 পরগনার বাদুড়িয়া। ফের তাণ্ডব বিডিও অফিসে। ‘জীবিত’ ভোটারকে ‘মৃত’ দেখিয়ে ফর্ম-7 পূরণ করার অভিযোগ ঘিরে এবার বাদুড়িয়া বিডিও অফিসে চড়াও হয়ে নির্বাচনী আধিকারিককে হেনস্থার অভিযোগ উঠল। শুধু তাই নয়, আঙুল উঁচিয়ে ওই আধিকারিককে শাসানির অভিযোগও উঠেছে একদল হামলাকারীর বিরুদ্ধে।
এনিয়ে একটি ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন (যার সত্যতা যাচাই করেনি) বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে তিনি দাবি করেছেন, ঘটনার পিছনে হাত রয়েছে তৃণমূলের লুম্পেন বাহিনীর। যাঁরা এসআইআর প্রক্রিয়া ভণ্ডল করার জন্য ফরাক্কা-চাকুলিয়ার মতোই তাণ্ডব চালিয়েছে বাদুড়িয়া বিডিও অফিসে। রাজ্যে যে আইনশৃঙ্খলা বলে কিছুই নেই, সেটা অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত।
তাই, এসআইআর আবহে রাজ্য সরকার জেনে বুঝে আইনশৃঙ্খলা লাটে তুলে দিয়েছে, যাতে তৃণমূল নেতা-কর্মীদের ভোটার তালিকায় বেনো জল ঢোকাতে ও অবৈধ ভোটারদের স্বার্থ রক্ষা করার জন্য বেআইনি কার্যকলাপ করতে কোনও বাধা বিপত্তির সন্মুখীন হতে না-হয়।


