• Home  
  • সম্মুখ সমরে আমেরিকা-ইরান ! ইঙ্গিত বিশ্বযুদ্ধের
- আন্তর্জাতিক - রোজকেরে খবর

সম্মুখ সমরে আমেরিকা-ইরান ! ইঙ্গিত বিশ্বযুদ্ধের

The Calcutta Mirror Desk :  আমেরিকার বিরুদ্ধে সুর চড়ালেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। রবিবার তেহরানে এক সভা থেকে তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের কোনও হুমকিতেই ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না। এমনকী, যুদ্ধের হুমকি দিয়েও ইরানকে ভয় দেখানো যাবে না বলে তিনি সাফ জানিয়েছেন। বিদেশমন্ত্রী আরাঘচির মতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার। তিনি বলেন, ‘আমাদের উপরে […]

The Calcutta Mirror Desk : 

আমেরিকার বিরুদ্ধে সুর চড়ালেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। রবিবার তেহরানে এক সভা থেকে তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের কোনও হুমকিতেই ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না। এমনকী, যুদ্ধের হুমকি দিয়েও ইরানকে ভয় দেখানো যাবে না বলে তিনি সাফ জানিয়েছেন।

বিদেশমন্ত্রী আরাঘচির মতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার। তিনি বলেন, ‘আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিলেও আমরা এই পথ থেকে সরব না। কারণ আমরা কেমন আচরণ করব, তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না।’ আরব সাগরে আমেরিকার যুদ্ধজাহাজ মোতায়েন প্রসঙ্গে তিনি জানান, আমেরিকার সামরিক শক্তিকে ইরান ভয় পায় না। গত শুক্রবার ওমানে দুই দেশের মধ্যে দীর্ঘ সময় পর ফের আলোচনা শুরু হয়েছে। ইরান চাইছে তাদের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। কিন্তু আলোচনার মাঝেই ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলির উপরে নতুন করে শুল্ক বসানোর নির্দেশ দিয়েছেন।

আমেরিকার এই দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলে আরাঘচি বলেন, ‘একদিকে আলোচনা আর অন্যদিকে নতুন নিষেধাজ্ঞা। এতে আমেরিকার সদিচ্ছা নিয়ে আমাদের সন্দেহ বাড়ছে।’ অন্যদিকে, ইজ়রায়েল এই আলোচনার তীব্র বিরোধিতা করছে। ইজ়রায়েলের বিদেশমন্ত্রী গিডন সার একে ‘বিশ্বের সবচেয়ে চরমপন্থী শাসনের হাতে বিপজ্জনক অস্ত্র চলে যাচ্ছে’ বলে উল্লেখ করেছেন।

আমেরিকার উপরে ইজ়রায়েলের চাপ রয়েছে, যাতে পরমাণুর পাশাপাশি ইরানের মিসাইল প্রযুক্তি নিয়েও আলোচনা করা হয়। যদিও ইরান সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে জানুন

খবরের পরে কী? তারপরে কী? কী হল? এগুলোই আমাদের বিষয়বস্তু। থাকছে না সমাজ ভাঙার খবর। খুন, ধর্ষণ, তোল্লাবাজির ডাণ্ডাগুলি খেলা। চোর চোর খেলা নেই, নেই কানামাছি ভোঁ ভোঁ…

‘ব্রেকিং নিউজ’ আজকাল সবই। স্বামী-স্ত্রী ঝগড়া থেকে কাটমানি। সব-ই। ব্রেকিং নিউজ আমাদেরও থাকবে, তাতে ঘ্যানঘ্যানানি থাকবে না।

Email Us: thecalcuttamirror@gmail.com

আমাদের নিউজলেটারে সাইন আপ করুন

 

 সর্বশেষ আর্টিকেলগুলো সঙ্গে সঙ্গে পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন!

Thecalcuttamirror  @2025. All Rights Reserved. Designed By Tushar