• Home  
  • জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর জন্য নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের !
- রোজকেরে খবর - দেশ

জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর জন্য নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের !

The Calcutta Mirror Desk :  জাতীয় গান বা National Song ‘বন্দে মাতরম’-এর জন্য নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার সকালে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, যখনই জাতীয় গান (National Song)-এর অফিশিয়াল সংস্করণ গাওয়া বা বাজানো হবে, তখন উপস্থিত সবাইকে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। একই সঙ্গে জানানো হয়েছে, জাতীয় সঙ্গীত (National Anthem) ও জাতীয় গান […]

The Calcutta Mirror Desk : 

জাতীয় গান বা National Song ‘বন্দে মাতরম’-এর জন্য নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার সকালে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, যখনই জাতীয় গান (National Song)-এর অফিশিয়াল সংস্করণ গাওয়া বা বাজানো হবে, তখন উপস্থিত সবাইকে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। একই সঙ্গে জানানো হয়েছে, জাতীয় সঙ্গীত (National Anthem) ও জাতীয় গান (National Song) একসঙ্গে গাওয়া হলে আগে গাওয়া হবে জাতীয় গান ‘বন্দে মাতরম’। তার পরে গাওয়া হবে ‘জন গণ মন’।

স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় গান (National Song)-এর প্রতি যথাযথ মর্যাদা ও শালীনতা বজায় রাখতেই এই নির্দেশিকা। অনুষ্ঠানে গান পরিবেশনের সময় শৃঙ্খলা ও সম্মান বজায় রাখা বাধ্যতামূলক হবে। স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকায় জানিয়েছে, জাতীয় গান ‘বন্দে মাতরম’ বাজানো বা গাওয়া হলে দর্শকদের দাঁড়িয়ে সম্মান জানাতে হবে।

তবে একটি ক্ষেত্রে ছাড় থাকবে। যদি কোনও নিউজ়রিল বা তথ্যচিত্রের অংশ হিসেবে ‘বন্দে মাতরম’ দেখানো হয়, তাহলে সেখানে দাঁড়ানো বাধ্যতামূলক নয়। কারণ এতে সিনেমা বা ভিডিও দেখায় ব্যাঘাত ঘটতে পারে এবং বিশৃঙ্খলা তৈরি হতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে জানুন

খবরের পরে কী? তারপরে কী? কী হল? এগুলোই আমাদের বিষয়বস্তু। থাকছে না সমাজ ভাঙার খবর। খুন, ধর্ষণ, তোল্লাবাজির ডাণ্ডাগুলি খেলা। চোর চোর খেলা নেই, নেই কানামাছি ভোঁ ভোঁ…

‘ব্রেকিং নিউজ’ আজকাল সবই। স্বামী-স্ত্রী ঝগড়া থেকে কাটমানি। সব-ই। ব্রেকিং নিউজ আমাদেরও থাকবে, তাতে ঘ্যানঘ্যানানি থাকবে না।

Email Us: thecalcuttamirror@gmail.com

আমাদের নিউজলেটারে সাইন আপ করুন

 

 সর্বশেষ আর্টিকেলগুলো সঙ্গে সঙ্গে পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন!

Thecalcuttamirror  @2025. All Rights Reserved. Designed By Tushar