The Calcutta Mirror Desk :
যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই ঝাড়খণ্ডের চাতরায় ভেঙে পড়ল বিমান ৷ রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দর থেকে উড়ান শুরু করেছিল দিল্লিগামী এয়ার অ্যাম্বুলেন্সের মেডিক্যাল চার্টার্ড বিমানটি ৷ ওড়ার কিছু সময়ের মধ্যেই সোমবার সন্ধ্য়া 7.10 মিনিটে ঝাড়খণ্ডের চাতরা জেলার সিমারিয়া এলাকার খাসিয়াতু করম তান্ড জঙ্গলে ভেঙে পড়ে সেটি ৷
রাঁচি বিমানবন্দরের ডিরেক্টর সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে মেডিক্যাল চার্টার্ড বিমানটির সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল । তারপরই তা ভেঙে পড়ে ৷ বিমানে ছিলেন চালক, কর্মী-সহ সাতজন ৷ তাতে সকলেরই মৃত্যু হয়েছে ৷ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটল কি না, তা তদন্তের পরেই জানা যাবে ৷”

