• Home  
  • Weather Update : শীতের নতুন পর্বের শেষ হবে বসন্তে !
- রাজ্য - রোজকেরে খবর

Weather Update : শীতের নতুন পর্বের শেষ হবে বসন্তে !

The Calcutta Mirror Desk :  শেষ লগ্নে আরও একবার দাপট দেখাচ্ছে বাংলার শীত ৷ এবং আপাতত পরিস্থিতি খুব একটা বদলাবে না ৷ তাপমাত্রা আরও কমবে ৷ কয়েকদিন আগে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র তাপমাত্রা বাড়তে শুরু করেছিল ৷ উত্তরবঙ্গেও শুধু পাহাড় ছাড়া অন্যত্রও পরিস্থিতি ছিল একইরকম ৷ তবে এবার আরও একবার হাওয়া বদল […]

The Calcutta Mirror Desk : 

শেষ লগ্নে আরও একবার দাপট দেখাচ্ছে বাংলার শীত ৷ এবং আপাতত পরিস্থিতি খুব একটা বদলাবে না ৷ তাপমাত্রা আরও কমবে ৷ কয়েকদিন আগে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র তাপমাত্রা বাড়তে শুরু করেছিল ৷ উত্তরবঙ্গেও শুধু পাহাড় ছাড়া অন্যত্রও পরিস্থিতি ছিল একইরকম ৷ তবে এবার আরও একবার হাওয়া বদল ৷ আর শীতের এই নতুন পর্বের শেষ হবে বসন্তে ৷

গত কয়েকদিনে খানিকটা নেমেছিল তাপমাত্রা ৷ আগামী কয়েকদিনে সেই প্রবণতা আরও বাড়বে ৷ শনিবার বেশি রাতে আলিপুুর আবহাওয়া দফতরের এক কর্তা জানিয়েছেন, উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী 24 ঘণ্টায় রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি করে কমতে পারে ৷ এর পরের কয়েকদিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে ঠান্ডা আরও বাড়বে।

কুয়াশা না-থাকলেও সকালের দিকে শীতের আমেজ মিলবে সর্বত্র। বেলা বাড়লে রোদের সঙ্গে সঙ্গে অবশ্য সেই আমেজ উধাও হবে। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে ৷ কুয়াশা দাপট দেখাবে এমন সম্ভাবনাও আগামী দিন সাতেকের মধ্যে নেই ৷ সবমিলিয়ে এই মুহূর্তে ঠাণ্ডার যে অনুভূতি রয়েছে তাই চলবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সম্পর্কে জানুন

খবরের পরে কী? তারপরে কী? কী হল? এগুলোই আমাদের বিষয়বস্তু। থাকছে না সমাজ ভাঙার খবর। খুন, ধর্ষণ, তোল্লাবাজির ডাণ্ডাগুলি খেলা। চোর চোর খেলা নেই, নেই কানামাছি ভোঁ ভোঁ…

‘ব্রেকিং নিউজ’ আজকাল সবই। স্বামী-স্ত্রী ঝগড়া থেকে কাটমানি। সব-ই। ব্রেকিং নিউজ আমাদেরও থাকবে, তাতে ঘ্যানঘ্যানানি থাকবে না।

Email Us: thecalcuttamirror@gmail.com

আমাদের নিউজলেটারে সাইন আপ করুন

 

 সর্বশেষ আর্টিকেলগুলো সঙ্গে সঙ্গে পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন!

Thecalcuttamirror  @2025. All Rights Reserved. Designed By Tushar