Breaking
Wednesday, September 2, 2026 Kolkata, West Bengal
গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা শওকত মোল্লা !
Politics

গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা শওকত মোল্লা !

গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা শওকত মোল্লা !

✍ Admin · June 6, 2026 · 👁 144 views
The Calcutta Mirror Desk : 

২ দিনের লুকোচুরির শেষ। অবশেষে সোনারপুরের কামালগাছি থেকে গ্রেফতার ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল নেতা শওকত মোল্লা। বৃহস্পতিবার সাতসকালেই ভাঙড়ের দাপুটে নেতার বাড়িতে হানা দেয় এনআইএ। যদিও সেই সময় তাঁর দেখা মেলেনি। শেষে তাঁর ছেলে নিয়েই এলাকায় নানা প্রান্তে জোরকদমে তল্লাশি চালান জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। 

প্রসঙ্গত, ভোটের আগে ভাঙড় বিধানসভার চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার তদন্তভার যায় এনআইএ-র হাতে। এই কেসেই শওকতকে খুঁজছিল পুলিশ। ওই বিস্ফোরণের ঘটনায় অন্যতম প্রধান সন্দেহভাজন ও ষড়যন্ত্রকারী হিসেবে শওকত মোল্লার নাম বলেছে এনআইএ। 

কিন্তু বৃহস্পতিবার দিনভর ভাঙড়, ক্যানিং এর মোট আট জায়গায় তল্লাশি চললেও তাঁর কোনও খোঁজ মেলেনি। রাতে খবর মেলে বাসন্তী হয়ে বাংলাদেশ গা ঢাকা দিতে পারেন শওকত। সেই সময়েই বাসন্তীর চুনোখালি এলাকায় রাতে তল্লাশি চালায় তদন্তকারীরা। কিন্তু শওকতের টিকিরও দেখা মেলেনি। 
Topics
A
Admin
Staff Reporter at The Calcutta Mirror. Covering stories that impact Bengal and beyond.

Related Stories

সন্ন্যাসী নই , ফেসবুক লাইভে হঠাৎ বিস্ফোরক মমতা !
Politics
সন্ন্যাসী নই , ফেসবুক লাইভে হঠাৎ বিস্ফোরক মমতা !
8 days ago
হুগলিতে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জির উপর হামলা
Politics
হুগলিতে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জির উপর হামলা
3 months ago